1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জের ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তৃতীয়বার মহসিন মর্তুজা চৌধুরী টিপু নির্বাচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন মহসিন মর্তুজা চৌধুরী টিপু। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৮শ ২২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম চেয়ারম্যান প্রার্থী বিএনপি ঘরানার সাবেক চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন (নছির) আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ৪ হাজার ২শ ৭৭টি ভোট। এছাড়া বিএনপি ঘরানার অপর চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন রাজু মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ১ হাজার ৬শ ৫৪টি ভোট, ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফিজ জিল্লুর রহমান তাপাদার হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৮টি ভোট ও জাতীয় পার্টি ঘরানার চেয়ারম্যান প্রার্থী হাছান আহমদ খান চশমা প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন মাত্র ৫৪টি ভোট।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮শ ৪৯ জন। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ১১ হাজার ১শ ৯৮টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ১০ হাজার ৮শ ৮৫টি ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ৩শ ১৩টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট