1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা ছড়িয়ে দেওয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের কুরআন হিফজ ও ক্বিরাতের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে শায়খ আব্দুল্লাহ (রহ.) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হচ্ছে হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭। আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বাছাইপর্ব এবং ১ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে মূল পর্ব। এ আয়োজন সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করছে ট্রাস্ট।

এরই ধারাবাহিকতায় প্রতিযোগিতার মূল পর্বের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে। ট্রাস্টের প্রতিনিধিদল তাঁর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র প্রদান করেন এবং প্রতিযোগিতার উদ্দেশ্য ও আয়োজন সম্পর্কে অবহিত করেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সম্মতি জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাওলানা কবির আহমদ এবং ট্রাস্টের অন্যতম প্রতিনিধি মাওলানা কাওছার আহমদ।

অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে জকিগঞ্জ উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় দাওয়াত প্রদান করা হয়। সভায় প্রতিযোগিতার আবেদন ফরম ও প্রচারপত্র বিতরণ করা হয়। পাশাপাশি জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে পৃথকভাবে গিয়ে তাঁকে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানানো হয় এবং মূল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।

সভায় উপস্থিত প্রধান শিক্ষকবৃন্দ ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। সভায় প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন ট্রাস্টের প্রতিনিধি মাওলানা কাওছার আহমদ।

ট্রাস্টের চেয়ারম্যান জনাব খালিদ তাপাদার জানান, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও হিফজের প্রতি আগ্রহ সৃষ্টি, কুরআন শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করে গড়ে তোলা। তাঁরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে কুরআন শিক্ষার গুরুত্ব আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট