1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে?

জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। অধিবেশন শেষে ২০২৬-২৭ সেশনের জন্য ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বারঠাকুরী বাজারের রহমান কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

বারঠাকুরী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির সিলেট জেলা শাখার সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া।

এ ছাড়া বক্তব্য দেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু।

অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শাখার সহসভাপতি মাওলানা হেলাল আহমদ, মাওলানা হাম্মাদ হোসাইন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ফয়েজ উদ্দিন, মাওলানা জিয়াউল হক, মাওলানা মাসুম আহমদ ও মাওলানা ওহীদ উদ্দিন।

অধিবেশনের শেষ পর্যায়ে আগামী ২০২৬-২৭ সেশনের জন্য ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট