1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার

জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জে ক্যান্সারে আক্রান্ত অসহায় রোগী রবেন্ড বিশ্বাসের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট। তাঁর চিকিৎসার জন্য পরিবারের হাতে নগদ অর্থসহায়তা তুলে দিয়েছেন ট্রাস্টের প্রতিনিধিরা।

সোমবার (২ নভেম্বর) রাতে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে রবেন্ড বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর হাতে এ অর্থসহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্টের সহসভাপতি ও সমাজসেবক এটিএম সেলিম চৌধুরী, সদস্য সচিব ও মৌলভী সাইদ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, শিক্ষক সিতাংশু বিশ্বাস, রাইমোহন বিশ্বাস এবং মানবাধিকারকর্মী রাকেশ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে, এমন মানবিক সহায়তা পেয়ে রবেন্ড বিশ্বাসের পরিবার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পপতি ফাহিম আল চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সহায়তা প্রদান শেষে ট্রাস্টের প্রতিনিধিরা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক ইউপি সদস্য রনোজিত বিশ্বাসের বাড়িতে যান। সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট