1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে দুইশত পিস ইয়াবাসহ আটক-১

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ নজমুল হক (নাজমুল) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ শে মার্চ) ভোরে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমহল গ্রামের নজমুল হক (নাজমুল)-এর বসতবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
আটক নজমুল হক (নাজমুল) জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমহল গ্রামের আব্দুর রহিম-এর ছেলে।
জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর প্রত্যক্ষ নেতৃত্বে ও দিকনির্দেশনায় জকিগঞ্জ থানার এসআই মোহন রায় ও রেজুয়ান আলী মোল্লা একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ আটক নজমুল হক (নাজমুল)-এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে একটি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকেটের ভিতর থেকে ২০০ পিস হালকা লাল রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তার আরেক সহযোগী উত্তর লোহারমহল গ্রামের নিমার আলী ছেলে মুছব্বির আলী (মছই) পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-৩০/০৩/২০২২ খ্রিস্টাব্দ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জকিগঞ্জ থেকে মাদক নির্মূলে টিম জকিগঞ্জ বদ্ধ পরিকর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট