1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত

জকিগঞ্জের কাজলসার ইউপি সদস্যের বাড়িতে ভয়াবহ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান অজয় কুমার লস্কর-এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২ ঘটিকার দিকে আটগ্রাম এলাকার মরিচা গ্রামের খাসিরচকে ঐতিহ্যবাহী হিন্দু পরিবারে ভয়াবহ এ ডাকাতি সংঘটিত হয়।
ইউপি সদস্য অজয় কুমার লস্কর বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধর করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৩ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতদের মারধরে পরিবারের ৯ জন আহত হন।
আহতরা হলেন, অজয় কুমার লস্করের ভাই অলক কুমার লস্কর, বোন অর্পনা রানী লস্কর, অঞ্জনা রানী লস্কর, স্ত্রী অমিত রানী দে, চাচা অক্ষয় কুমার লস্কর, চাচী নমিতা রানী লস্কর, চাচাতো ভাই অজিত কুমার লস্কর ও ছোট ভাইয়ের স্ত্রী দিপালী রানী সেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলমান আছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
ইউপি সদস্য অজয় কুমার লস্কর জানান, আহতরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট