1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জের কামালপুরে হাজী ইলিয়াছ আলী এতিমখানার যাত্রা শুরু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামে হাজী ইলিয়াছ আলী এতিমখানা নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে ৮ জন অসহায় ও অনাথ শিশুর ভর্তির মাধ্যমে এতিমখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক দো’আ মাহফিল ও শিরনীর আয়োজন করা হয়। এতে দো’আ পরিচালনা করেন কামালপুর ইবতেদায়ী মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ আব্দুল গণী।

এ সময় উপস্থিত ছিলেন মরহুম হাজী ইলিয়াছ আলীর ছেলে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমীন, শিক্ষক মামুনুর রশীদ স্বপন, মৌলানা হাবিবুর রহমান, এলাকার মুরব্বী নুরুল ইসলাম (লালই মিয়া), তজম্মুল আলী (তজই মিয়া), এমাদ উদ্দিন, আব্দুস ছালাম, প্রবাসী রুহুল আমীন রুমেল, সুহেল চৌধুরী ও ফরহাদ হোসেন রাজু প্রমূখ।
দো’আ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে শিরণী বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে এতিমখানার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী লেখক ও সমাজসেবী আব্দুল মালিক বলেন, হাজী ইলিয়াছ আলী এতিমখানা আমার মরহুম বাবার নামে প্রতিষ্ঠা করেছি। আমার দীর্ঘদিনের কাঙ্খিত এই এতিমখানা শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই প্রতিষ্ঠান করতে আমার যে সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভ্যানুধ্যায়ী আমাকে উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিশেষ করে মহান প্রভূর দরবারে আমার প্রার্থনা, তিনি যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন এবং আমাদের সকলের এই নেক প্রচেষ্টাকেও যেন কবুল করেন। আমার এই শ্রম ও অর্থকে আল্লাহ পাক যেন ছদকায়ে জারীয়াহ হিসাবে আমি সহ সকল সহযোগিতাকারীদের আমলনামায় লিপিবদ্ধ করেন।
তিনি এই প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে কিয়ামত পর্যন্ত এ এতিমখানা জারি থাকার জন্য সকলের দো’আ ও সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট