1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে

জকিগঞ্জের কামালপুর গ্রামের নিজস্ব অর্থায়নে কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন!

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

সিলেটের জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের দেশী ও প্রবাসীদের নিজস্ব অর্থায়নে এক কোটি টাকা ব্যায়ে প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের উত্তর মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুর রহীম কামালীর সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সুলতান আহমদ।
যুবনেতা হাসান আহমদ-এর স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ও জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।
এলাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান. ৩নং কাজলসার ইউপি’র সাবেক চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হুদা কমরু, ইউপি সদস্য ফারুক আহমদ, ইউপি সদস্য চুনু মিয়া, প্রবাসী রুহুল আমীন রুমেল ও যুবনেতা আতাউর রহমান আতা প্রমূখ।
এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দকে এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ সহ এলাকাবাসী মোনাজাতের মাধ্যমে রাস্তার মাটি কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এলাকাবাসী জানান, কামালপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। সব ক্ষেত্রে গ্রামটি এগিয়ে থাকলেও যোগাযোগ ক্ষেত্রে এতদিন কিছুটা পিছিয়ে ছিল। গ্রামবাসীর জেলা ও উপজেলার সাথে যোগাযোগের জন্য একটি মাত্র রাস্তা থাকায় সময়ে অসময়ে নানা বিড়ম্বনা পোহাতে হতো। তা থেকে উত্তরণের জন্য একটি বিকল্প রাস্তার জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের বলে আসছিলেন। কিন্তু ১/২ জন ইউপি চেয়ারম্যান কিছুটা কাজ করলেও পূর্ণ রাস্তা কেউ-ই করতে পারেননি। শেষ পর্যন্ত গ্রামবাসী নিজেদের চাঁদায় কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার রাস্তার কাজের আজ শুভ উদ্বোধন করলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট