1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জের গৃহবধু লাকি বেগমের ঝুলন্ত লাশ গোলাপগঞ্জ থেকে উদ্ধার

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

জকিগঞ্জের গৃহবধু লাকি বেগম (২৫)-এর ঝুলন্ত লাশ গোলাপগঞ্জ থেকে উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (৩ মে) দুপুর ১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাকি বেগম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। আব্দুর রশিদ পেশায় ব্যাটারি চালিত রিক্সা চালক। তিনি স্ত্রী সন্তান নিয়ে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনিতে ভাড়া থাকতেন। লাকি’র বাবার বাড়ী কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখাল ছড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘরের স্টিলের টাইয়ের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলো ওই গৃহবধূর মরদেহ। নিহত লাকি ৪ সন্তানের জননী। তাদের মধ্যে পারিবারিক কোন মনোমালিন্যের খবর পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পযন্ত থানায় কোন অপমৃত্যুর মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট