1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ‍্যালয় আবারও সেরা!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

জকিগঞ্জের একাধিক বারের সেরা প্রতিষ্ঠান মৌলভী ছাইর আলী উচ্চ বিদ‍্যালয় আবারও এস.এস.সি. পরীক্ষার ফলাফলের দিক থেকে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সারা দেশের ন‍্যায় জকিগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয়ের ফলাফল ঘোষিত হলে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ‍্যালয় প্রথম স্থান অধিকার করে।
জানা যায়, ২০২২ সালের এস.এস.সি. (ভোকেশনালসহ) পরীক্ষায় মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৯ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে ।
তন্মধ্যে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫, পেয়েছে। পাশের হার ৯৫.৫৪% । জেনারেল শাখায় ১২৬ এর মধ্যে উত্তীর্ণ ১২০ জন, জিপিএ-৫ ১৬ জন, পাশের হার ৯৫.২৪। ভোকেশনাল শাখায় ৭২ জনের মধ্যে উত্তীর্ণ ৬৯ জন।পাশের হার ৯৫.৮৩।
কৃতিত্বপূর্ণ এ ফলাফলের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক সাব্বির আহমদ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । ফলাফলের এ ধারাবাহিকতা আগামীতেও যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারেও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট