1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার (১৩ জুন) রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম কয়ছর আহমেদ (৩২)। তিনি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এসআই মোঃ মোরশেদ আলম, পিএসআই খাইরুল ইসলাম ভূইয়া, এএসআই রমজান আলী ও এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে বারহাল ইউনিয়নের মাইজগ্রাম এলাকার এনাম উদ্দিন ভ্যারাইটিজ স্টোরের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের পর তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মাদক নির্মূলে জকিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট