সিলেটের জকিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইছামতি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক বদরুল হক বাদলের সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক অনুপম চন্দ্র দাসের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জালাল আহমদ। শিক্ষার্থী তাসমিন আক্তারের পবিত্র কুরআন তেলাওয়াত ও শিক্ষার্থী অর্পণ দাসের গীতাপাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মিলিত জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী
শিক্ষার্থী মাহমুদা, ইভা, তাহেরা, মাহজাবিন ও হুমায়রার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি বলেন, ছাত্র-ছাত্রীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হলে পড়াশোনাকে আনন্দময় করতে হবে। পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। শিক্ষার্থীদের যদি এখন থেকে বই পড়ার প্রতি আগ্রহ থাকে তাহলে খারাপ বিষয়ে আসক্তি তৈরি হয় না। তাই, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনা বাইরে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ব্যাপারে আরও বেগবান হওয়ার পরামর্শও দেন।
তিনি আরও বলেন- ইছামতি ডিগ্রি কলেজের সকল সমস্যা আমি মনোযোগ সহকারে শোনেছি। আমি নিজে থেকেই এই কলেজে অনার্স কোর্স চালুর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কলেজের রাস্তা এবং বিশুদ্ধ পানি সহ মাঠ ভরাটের বিষয়টি ক্রমান্বয়ে করা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের দাতা পরিবারের সদস্য জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর, কলেজের অধ্যাপক লুৎফুর রহমান ও শিক্ষার্থী নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, বিএনপি নেতা সাবেক মেম্বার কবির আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি হাকিম শিহাব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, খেলাফত মজলিস নেতা মাওলানা সালেহ আহমদ ও জকিগঞ্জ ছাত্র মজলিস সভাপতি ফজলুল করিম প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের হাতে উপহার ও সনদ তুলে দেন অতিথিরা এবং অনুষ্ঠানের পূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply