1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের সিনিয়র সাংবাদিক প্রয়াত বদরুল হক খসরু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

 

জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক প্রয়াত বদরুল হক খসরু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জ প্রেসক্লাব ভবন কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহবায়ক ইকবাল আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী এডভোকেট কাওছার রশীদ বাহার, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, অফিস ও প্রচার সম্পাদক কেএম মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ ও সদস্য আবু বকর মোঃ ফয়ছল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতার হোসেন রাজু, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, সংগঠক উবায়দুল হক রেজা, সাবেক ছাত্রশিবির নেতা দেলোয়ার হোসেন লস্কর প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট