1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪%

জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোঃ আব্দুস সাত্তার দ্বিতীয়বার নির্বাচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সাত্তার। তিনি ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ হাজার ৮শ ৯৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি ঘরানার বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুছ ছালাম চৌধুরী পানু আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭শ ৭৪টি ভোট।

উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬শ ১৮টি। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ১২ হাজার ৯শ ১১টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ১২ হাজার ৬শ ৬৭টি ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ২শ ৪৪টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট