1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আব্দুল হক নির্বাচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল হক। জাতীয় পার্টি ঘরানার এই প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ১শ ৬০টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনীত বিগত দু’বারের নির্বাচিত চেয়ারম্যান কবির আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩শ ২২টি ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকে গোলাম মোস্তফা মাসুক স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ১ হাজার ৯শ ৪৯টি ভোট, আওয়ামী লীগের ওপর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকে মোঃ আব্দুল গফুর স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ১ হাজার ৫শ ৪৭টি ভোট ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল প্রতীকের মোঃ জামরুল হক পেয়েছেন মাত্র ২২টি ভোট।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ২শ ৪৪টি। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ১১ হাজার ২শ ২১টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ১১ হাজার ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ২শ ২১টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট