1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

জকিগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ৯০০ পিচ ইয়াবাসহ আব্দুল কাদির (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) ভোরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউপি’র গণিপুর স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল কাদির জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের তেরা মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার ভোরে গনিপুর স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করলে সে তার নিকট থেকে নীল পলিপারযুক্ত প্যাকেট থেকে ৯০০ পিস ইয়াবা বের করে দেয়। পরে মাদক ব্যবসায়ী আব্দুল কাদিরকে গ্রেফতার ও ৯০০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল (সিলেট-হ- ১৫-৮২১৯) জব্দ করে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আসামিকে জকিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র‍েট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট