1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জকিগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর নগদ অর্থ বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করেছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজারস্থ পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়।

চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি ও সিঙ্গাপুর প্রবাসী জামিল আহমদ-এর সভাপতিত্বে ও পরিষদের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল বারী’র পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাহমুদ হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর উপদেষ্টা সৌদি আরব প্রবাসী মোঃ এবাদুর রহমান, পরিষদের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য ও কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, কামালপুর (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সদস্য হাফিজ ফারুক আহমদ, সমাজসেবী ময়নুল হক লালা, সংগঠক রাজু আহমদ, পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমীন রুমেল, কার্যকরী কমিটির সদস্য আব্দুল বাছিত ও শরীফ আহমদ প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী ও তরুণ আলেম মাওলানা জিহাদ উদ্দিন।
অনুষ্ঠান শেষে পরিষদের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল বারীর মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।
পরে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে কামালপুর, জামুরাইল, কড়ইমুড়া ও গোটারগ্রাম এলাকার প্রায় ১৩০ জন গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট