1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সিলেটের জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও জকিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাল পুনঃখনন ও ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে খাল ভরাট ও দখলের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্য খাত ক্ষতির মুখে পড়ছে।

বক্তারা আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি সেচব্যবস্থা উন্নত হবে এবং মৎস্যসম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। বক্তারা বলেন, দেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তালগাছ বজ্রপাত নিরসনে কার্যকর ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞদের মতামত রয়েছে। এজন্য রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ও খোলা স্থানে তালগাছ রোপণের আহ্বান জানানো হয়। পাশাপাশি নারিকেলগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে খাল খনন কমিটি গঠন, সম্ভাব্য খালগুলোর তালিকা প্রস্তুত এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দাবি ও প্রস্তাবও সভায় উপস্থাপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট