1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

জকিগঞ্জে গণিপুরী হুজুরের ছেলে মাওলানা নুরুল হক চৌধুরী’র ইন্তেকাল: সোমবার জানাজা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের সুফি শাহ মোঃ হাবিবুর রহমান গনিপুরী (রহ.)-এর দ্বিতীয় ছেলে আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল হক চৌধুরী (নুর মেছাব) ইন্তেকাল করেছেন। শনিবার (৯ আগস্ট) রাত ১১ টা ২০ মিনিটের সময় সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল সোমবার (১১ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার গনিপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে যুক্তরাজ্য প্রবাসী ফারুক চৌধুরী’র বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাগনা রাসেল কামালী। তিনি জানান, মরহুমে ছেলে সহ আত্মীয় স্বজন যুক্তরাজ্য থেকে দেশে ফেরার কারণে জানাজার সময় একটু বিলম্বে নির্ধারণ করা হয়েছে। তিনি সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট