1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট

জকিগঞ্জে প্রবাসী জুয়েলের সৌজন্যে কামালপুর (খ) স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জকিগঞ্জে প্রবাসী সংগঠক মাজহারুল ইসলাম জুয়েলের সৌজন্যে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের অন্তর্গত কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) স্কুলের হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শাব্বির আহমদ, নজমুল ইসলাম চৌধুরী, শাকিল আহমদ, ছাদিকুর রহমান, আজরা সাদিয়া তান্নি, ছালমা বেগম, বাবলী দাস ও স্বর্ণা দাস প্রমূখ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কার্ড দাতা মাজহারুল ইসলাম জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয় আমার শৈশবের স্মৃতি বিজড়িত প্রিয় প্রতিষ্ঠান। সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলীর নিপুণ পরিচালনায় বিদ্যালয়টি অনেক দূর এগিয়ে যাক -এই কামনা করি। স্কুলের আইডি কার্ড তৈরিতে আমি প্রতি বছর অর্থায়ন করে যাবো। শুধু তাই না, স্কুলের যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।’
প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী তাঁর বক্তব্যে বলেন, মাজহারুল ইসলাম জুয়েলের পুরো পরিবার কামালপুর গ্রামের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গ্রামের এমন কোনো অংশ নেই, যে অংশে এই পরিবারের সহযোগিতা নেই। এ পর্যায়ে মাজহারুল ইসলাম জুয়েল আমাদের বিদ্যালয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠান শেষে মাজহারুল ইসলাম জুয়েলের পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের গলায় আইডি কার্ড পরিয়ে দেন তাঁর মহীয়সী মা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট