1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

জকিগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও পাতার বিড়ি জব্দ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের মইয়াখালী এলাকায় স্থানীয় লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেট ১৪ হাজার ৪০০ পিস ও পাতার বিড়ি ১ লক্ষ ৯১ হাজার পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন-উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, পাতার বিড়ি ও বিভিন্ন স্থান থেকে বিদেশী মদ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন- সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় সীমান্তকে নিরাপদ রাখা হবে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট