1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট

জকিগঞ্জে ভারতীয় ১১৫ বোতল মদসহ একজন আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

জকিগঞ্জে ভারতীয় ১১৫ বোতল বিদেশী মদসহ গৌরাঙ্গ বিশ্বাস (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৬ জুন) ভোররাতে উপজেলার কেরাইয়া টুকের বাজার এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর সার্বিক তত্তাবধানে ও এসআই সামসুল হক সুমন থানার এএসআই স্বপন কুমার দাসের সহযোগিতায় ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। গ্রেফতারকৃত গৌরাঙ্গ বিশ্বাস জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউপির কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে। পরে পুলিশ বাদী হয়ে গৌরাঙ্গসহ সালেহ আহমদ নামের অপর আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। গ্রেফতারকৃত গৌরাঙ্গ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশের দাবী, গৌরাঙ্গ বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন। তার বিরুদ্ধে মোট তিনটি মাদক মামলা রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, খলাছড়া ইউনিয়নের সালেহ আহমদ নামের একজনের কাছ থেকে মাদক কিনে বিক্রি করে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, মাদক উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট