1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সিলেটের জকিগঞ্জে তিন দিনের ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।

শিক্ষক জুলহাস সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোঃ আব্দুল আহাদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক অরুপ সাগর গুপ্ত, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা উদ্দিন, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, সাংবাদিক এনামুল হক মুন্না ও জুবায়ের আহমদ প্রমূখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদুর রহমান বলেন, ‘ ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।’

মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট