1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ১জন নিহত ও ১জন আহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর ২নং ওয়ার্ডের অন্তর্গত ভটপাড়া গ্রামের মাসুম ড্রাইভারের বাড়ির সামনে রাখা একটি ট্রাকে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী ১ জন মহিলা নিহত ও ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাত ৭ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কালিগঞ্জ বাজারে পশ্চিমে ভটপাড়া এলাকায় সড়কের ওপর বন্ধ রাখা সিলেট ড-১১-১৪৩০ নাম্বারের ট্রাক গাড়ির পেছনে একটি মোটর সাইকেল ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী মা ও ছেলে গুরুতর আহত হন।
আহতরা হলেন, জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন-এর সাজাপুর গ্রামের মাসুম আহমদ (৩০) ও তার মা রেনু বেগম (৪৮)।
জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেন তখন আরেকটা ঘটনাস্থল পরিদর্শন করে থানায় ফেরার পথে দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকায় তিনি তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাবার পর কর্তব্যরত চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সন্ধ্যার দিকে মানিকপুর ইউপির খলাদাপনিয়া ইসলামখানী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী নিজ বাড়িতে টয়লেটের ট্যাঙ্কির স্ল্যাব ভেঙে ভিতরে পড়ে মারা যায়। নিহত কিশোরী ইসলামখানী গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে মোছাম্মাৎ রেজওয়ান চৌধুরী (১৫)। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরী শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলো। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে এবং সরকারের প্রতিবন্ধী ভাতার আওতায় ছিলো।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ প্রসঙ্গে জকিগঞ্জ টুডেকে জানান, পৃথক দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট