1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল

জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

জকিগঞ্জে নৌকা বিজয়ের মিছিলে মোটরসাইকেল শোডাউনে গিয়ে দুর্ঘটনায় আশরাফুল ইসলাম তোষার নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু ঘটেছে। নিহত আশরাফুল ইসলাম জকিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও সুলতানপুর ইউপির ভক্তিপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। বুধবার গভীর রাতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বুধবার ইউনিয়ন ভোটের ফলাফলের পর রাত সাড়ে ৯টার দিকে বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে আনন্দ মিছিলে বের করলে হাসিতলা গ্রামের আব্দুল ওহিদের সঙ্গে মোটরসাইকেল শোডাউনে যায় ছাত্রলীগ কর্মী আশরাফুল ইসলাম তোষার। মোটরসাইকেল শোডাউটি গঙ্গাজল এলাকায় পৌঁছার পর আরেকটি মোটরসাইকেলর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফুল ইসলাম তোষার মারাত্মক আহত হলে তাৎক্ষনিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে গভীর রাতে তার মৃত্যু ঘটে। তরুণ আশরাফুল ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানিয়েছেন, নিহত আশরাফুল ইসলাম তোষারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবেনা। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শুক্রবার লাশ দাফন করা হবে।
দূর্ঘটনার বিষয়টি স্বীকার করেছেন জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট