1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র গুরুতর আহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই কলেজ ছাত্রকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বুধবার (২০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল যাত্রী ছাউনীর সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের মজলি গ্রামের আব্দুর রহমানের ছেলে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র মোঃ আল আমীন (২১) ও জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে কলেজ ছাত্র মিনহাজ আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন গুরুতর আহত আল আমীনের দুলাভাই কে আই বুলবুল।
তিনি জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল যাত্রী ছাউনীর পাঁশে ধান ভাঙার ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা আল আমীন ও মিনহাজ গুরুতর আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে এখন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট