1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত সুজন ও মাসুম আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জকিগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা কুখ্যাত ডাকাত বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১‘ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সিলেট ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মতিউর রহমান ওরফে আতাউর রহমান ওরফে সুজন (৩৬) এবং মাসুম আহমদ (৩৪)। তাদের উভয়েরই বাড়ি জকিগঞ্জ উপজেলায়। ডাকাত সুজন জকিগঞ্জ উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে ও ডাকাত মাসুম জকিগঞ্জ উপজেলার উত্তরকুল (কাজিরপাড়া) গ্রামের আশুক মিয়ার ছেলে।
জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামের পার্শ্ববর্তী হেলিপ্যাড মাঠে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। এসময় তাদের সাথে থাকা অন্যান্যরা দৌড়ে হাওরের দিকে পালিয়ে যায় বলেও পুলিশ জানিয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হয়, পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে জকিগঞ্জ থানার মামলা করা হয়েছে।
আটককৃত সুজনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটসহ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতি এবং অস্ত্র-আইনে মোট ১৫ টি মামলা অপরদিকে ডাকাত মাসুমের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাসহ সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট