1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে জকিগঞ্জ থানার ওসি’র মতবিনিময়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

জকিগঞ্জ উপজেলার প্রতিটি ঈদগাহ ও মসজিদে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে মতবিনিময় করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।
এ উপলক্ষে রোববার (১লা মে) সকাল ১১ টা ৩০ মিনিটে জকিগঞ্জ থানা প্রাঙ্গণে বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারী ও মোতাওয়াল্লিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে আগত ঈদগাহ ও মসজিদ কমিটির অনেকেই নিজ নিজ এলাকার ঈদগাহ ও মসজিদের সার্বিক পরিস্থিতি জানিয়ে মতামত প্রকাশ করেন।
এ সময় জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেন কোনো ঈদগাহ এলাকায় কোন ধরনের মতবিরোধ বা গ্রুপিং রয়েছে কি না, তা জানতে চান। পাশাপাশি ঈদুল ফিতর উদযাপনকালে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া গেলে সাথে সাথে জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন।
মতবিনিময়কালে জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মুশাহিদ আহমদ কামালী জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলার সমসখানী পূ্র্ব জামে মসজিদের ইমাম মাওলানা জয়নুল ইসলাম ও চকশাহ ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম মোস্তফা প্রমুখ।
পরে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন আগত নেতৃবৃন্দকে সিলেট রেঞ্জ ডিআইজি ও সিলেট জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন বলেন, জকিগঞ্জবাসী যাতে পরিবার-পরিজন নিয়ে সাচ্ছন্দ্যে আসন্ন ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারসহ জকিগঞ্জ থানার অফিসারগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট