1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জননী নিহত

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জননী নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগ বাসস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনা বেগম (৫০) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামের রকিব আলীর স্ত্রী ও একই উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের শামসুল হকের মেয়ে।
নিহতের আত্মীয় খাদেজা বেগম জানান, চার মেয়ে সন্তানের জননী নিহত হোসনা বেগমের স্বামী অসুস্থ থাকায় তিনি বাড়ি পার্শ্ববর্তী শাহবাগ বাসষ্টেশন থেকে মাছ কিনতে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে তাকে বিনা ময়নাতদন্তের দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে অভিযুক্ত সিএনজি অটোরিকশা পুলিশের জিম্মায় রয়েছে। নিহতের পরিবার মামলা দিলে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট