1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জকিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইকরা রহমান (৭) নামে নার্সারী শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিমে গ্রামীণ ব্যাংকের পাঁশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরা রহমান জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) এলাকার প্রবাসী হাবিবুর রহমান হাবিবের মেয়ে। সে কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিক স্কুলের নার্সারী শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী পারভেজ হাসান জানান, একটি দশসিটা টেম্পু গাড়ি কালিগঞ্জ থেকে আটগ্রামের দিকে যাওয়ার পথে স্থানীয় গ্রামীণ ব্যাংকের পাঁশে শিশু শিক্ষার্থী ইকরা দৌড়ে এসে গাড়ির সামনে পড়ে যায়। এতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় শিশুটি।
স্থানীয় বাসিন্দা এমাদ উদ্দিন ইমদাদ জানান, তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে নিয়ে যাওয়ার পথে চারখাই এলাকায় নিয়ে যাওয়ার পর মৃত্যু বরণ করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত ইকরা’র চাচা সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান বলেন, ঘটনা যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন কাউকে দোষারোপ না করে কাফন দাফনের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন সংবাদ পাইনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট