1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা

জকিগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

জকিগঞ্জে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫ হাজার টাকা জব্দ করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা সহ দুই যুবকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেহান উদ্দিন (৩৩) ও একই ইউপির দক্ষিণ ভূইয়ারমোড়া গ্রামের আব্দুস সালামের ছেলে সিএনজি চালক বাবুল আহমদ (২৯)।
পুলিশ জানায়- বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এসআই জহিরুল ইসলাম, এসআই মফিদুল হক সজলসহ একদল পুলিশ মাদক উদ্ধারে চেকপোস্ট বসায়। রাত পৌনে ৮টার দিকে নূরজাহান পরিবহন নামের একটি সিএনজি চালিত অটোরিকশা চেকপোস্টে আসলে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ সময় তাদের নিকট থেকে নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট নিয়ে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জের দিকে যাওয়ার সময় আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান- ‘সোর্সের তথ্যানুসারে আমরা তল্লাসি চৌকি বসিয়ে সিএনজি চালিত অটোরিকশা আটক করি। এসময় প্রায় ৪০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছি। এ ঘটনায় দুইজনকে সিএনজি চালিত অটোরিকশাসহ আটক করি। তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট