1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সীমান্ত ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

জকিগঞ্জ থানার নতুন ওসি জহিরুল ইসলাম মুন্না

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সিলেটের জকিগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন জহিরুল ইসলাম মুন্না।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি নতুন কর্মস্থল জকিগঞ্জ থানায় যোগদান করেছেন। এর পূর্বে তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
জহিরুল ইসলাম মুন্না ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই)  পদে যোগদান করেন। নেত্রকোণার মদন উপজেলার সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।
জকিগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদানকৃত জহিরুল ইসলাম মুন্না বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। জকিগঞ্জ থানার চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যাবতীয় অপরাধ নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। এক্ষেত্রে জকিগঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট