1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wpenginebot@wpengine.com : wpenginebot :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১

জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জকিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) এ নতুন সূচি প্রকাশিত হয়। নতুন সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে জকিগঞ্জ ও সিলেট কাউন্টার থেকে বাস ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, জকিগঞ্জ-সিলেট রুটে ২০২৩ সালের ৫ জানুয়ারি বিআরটিসি বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যাত্রীদের সাশ্রয়ী ও নিরাপদ সেবা নিশ্চিত করতে চালু হওয়া এ বাস সার্ভিস শুরু থেকেই ব্যাপক সাড়া ফেলেছে।

প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী সিলেট কদমতলী (বান্দ) বাস কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৮টায়, দুপুর ২টায়, বিকেল ৪টা ৩০ মিনিটে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং রাত ৮টায় বাস জকিগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।

অন্যদিকে জকিগঞ্জ কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে, সকাল ৮টা ৫০ মিনিটে, দুপুর ১২টা ১৫ মিনিটে, দুপুর ২টা ৩০ মিনিটে এবং বিকেল ৫টায় বাস সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে।

বিআরটিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, সিলেট কদমতলী কাউন্টারের যোগাযোগ নম্বর ০১৮৮৮-০৯৪৫৪৬ এবং জকিগঞ্জ কাউন্টারের যোগাযোগ নম্বর ০১৭১৯-১০৫৯৮৬।

যাত্রীদের নির্ধারিত সময়ের কিছুটা আগে কাউন্টারে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ ও যাত্রার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন সময়সূচি কার্যকর হওয়ার ফলে জকিগঞ্জ-সিলেট রুটের যাত্রীসেবায় আরও শৃঙ্খলা ও সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট