1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় বিএসএফ-এর হাতে আটক সেলিম আহমদ জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর (কাপনা) গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
পরিবারের দাবি, মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর ৫ টার দিকে স্থানীয় বেউর এলাকার কুশিয়ারা নদীর বেড়িবাঁধ থেকে মাছ ধরার সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে ভারতে আত্মীয়দের মাধ্যমে জানতে পারেন-বিএসএফ সেলিমকে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে। বর্তমানে সে রক্তাক্ত অবস্থায় বিনা চিকিৎসায় ভারতের ইষ্টিমার ক্যাম্পে রয়েছে। তবে তাকে মাইজদী ক্যাম্পে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিষয়টি সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম মুন্না বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে বিএসএফ সেলিম আহমদকে আটক করেছে।
জকিগঞ্জ বিজিবির লোহারমহল ক্যাম্পের কমান্ডার জহির আলম বলেন, সেলিম আহমদ আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ইয়াবা আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। তার কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসামের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ২২,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিএসএফ, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ রুপি। এ সময় একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট