1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হৃদয়ে জকিগঞ্জ, সিলেট-এর নগদ অর্থ বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

সিলেটে অবস্থানরত তরুণ ও যুব সমাজের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘হৃদয়ে জকিগঞ্জ’ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় অর্ধশতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেছে।
বুধবার (২৭ রমজান) দুপুরে হৃদয়ে জকিগঞ্জ, সিলেট-এর সভাপতি হাফিজ শাহিদুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক এম. রুহেল লস্কর-সার্বিক ব্যবস্থাপনায় তা বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি জাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক আহমেদ সাঈদ, অর্থ সম্পাদক জুনায়েদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আহমেদ সাব্বির প্রমুখ।
জানা যায়, হৃদয়ে জকিগঞ্জ, সিলেট সব সময় অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে চিন্তা করে। সেই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার গরীব ও অসহায় মানুষের মুখে হাঁসি ফুটাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে।
এদিকে নগদ অর্থ বিতরণ করতে পেরে হৃদয়ে জকিগঞ্জ, সিলেট পরিবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া আদায় করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট