1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন জকিগঞ্জের হাফিজ মাওঃ মোঃ আব্দুল খালিক

এম.এ.ওয়াহিদ চৌধুরী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার খ্যাতিমান ব্যক্তিত্ব হাফিজ মাওলানা মোঃ আব্দুল খালিক (৭৫) পৃথিবীর মায়া ত্যাগ করে চিরনিদ্রায় কবরে শায়িত হলেন। রোববার (২ নভেম্বর) রাত ৭ টা ৪৫ মিনিটের সময় সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটালে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়েসহ আত্মীয় স্বজন, সহযোদ্ধা ব্যবসায়ী ও আলেম সমাজ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তিগত জীবনে হাফিজ মাওলানা মোঃ আব্দুল খালিক একজন মুত্তকী ও পরহেজগার এবং খোদাভীরু মানুষ ছিলেন। তিনি ছিলেন সোনাসার মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত সভাপতি ও নয়াবাজার হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতিও। সিলেট শহরের বসবাসের সুবাদে তিনি ছিলেন সিলেট সুবহানিঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদ পরিচালনা কমিটির একজন উপদেষ্টা।
তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, নিঃস্বার্থ সমাজসেবী এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। একজন দানবীর ও শিল্পপতি হিসাবে সিলেট শহরে ছিল তাঁর একাধিক বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
অত্যন্ত সরল ও সহজ মনের অধিকারী একজন নিরহংকারী সমাজসেবক হাফিজ মাওলানা আব্দুল খালিক কোনদিন সমাজের অসহায় কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি এবং সর্বদা ক্যামেরার আড়ালে দান সদকা করতেন। হাত মোট করে গোপনে তিনি দান করতেন। কোনদিন কাউকে দেখিয়ে তিনি দান করেননি। চলার পথে সাদা পাঞ্জাবি টুপি ও লম্বা দাড়ি থাকতো সবসময়। নামাজ রোজা ও তেলাওয়াত, জিকির ও মিলাদ ছিলো তাঁর খুবই পছন্দময়। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সোনাসার শাখার নাজিমও ছিলেন তিনি।
সিলেটে থাকাকালীন অবস্থান করতেন উপশহরের নিজ বাসায় এবং দায়িত্ব পালন করতেন সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে-মসজিদের এভাবেই কেটে গেলো জীবনের বার্ধক্যজনিত সর্বশেষ সময়ও। তাকে হারিয়ে বাকরূদ্ধ সমাজের নিম্ন আয়ের অসহায় মানুষজন। আত্বীয় স্বজন সহ পূরো জকিগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (৩ নভেম্বর) রাত ১০ টা ৩০ মিনিটের সময় নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট