1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা সিলেট জুড়ে আলোচিত কে এই ফাহিম আল্ চৌধুরী? সিলেট-৫ আসন: ভোটের মাঠে বৈধ ৫ প্রার্থী, বাছাইয়ে বাদ ১ জন বিএনপি থেকে বহিস্কার এমপি প্রার্থী চাকসু মামুন

প্রতিদিন রাত ১১টার পর বন্ধ থাকবে জকিগঞ্জ বাজার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জকিগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র জকিগঞ্জ বাজারের দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ২২ ডিসেম্বর, সোমবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালের সামনের ফার্মেসি সারা রাত খোলা থাকবে বলে জানানো হয়েছে। জকিগঞ্জ বাজারের শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
জকিগঞ্জ বাজারস্থ সোনার বাংলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ সভাপতি শামিম আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
​মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গভীর রাতে অপ্রয়োজনীয় সমাগম রোধে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন, ​”বাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবসায়ীদের এই সচেতনামূলক সিদ্ধান্ত প্রশংসনীয়। নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ থাকলে পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করা সহজ হবে। আমরা চাই জকিগঞ্জ বাজার একটি নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচালিত হোক।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট