1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

ফেসবুক হ্যাকারদের আতঙ্ক জকিগঞ্জের তরুণ রেজাউল হোসাইন রনি

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, ব্যবসার পেইজে আর ঢোকা যাচ্ছে না, অজানা কারও ফেক আইডি থেকে অপমানজনক বার্তা—এই রকম সমস্যায় পড়েননি এমন মানুষ আজকাল খুব কমই আছেন। এসব বিপদের দিনে অনেকেই অসহায় হয়ে পড়েন। অথচ সাহায্য চাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া দায়। ঠিক তখনই এক তরুণ নিরবে পাশে দাঁড়ান—তিনি রেজাউল হোসাইন রনি। জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের বুরহানপুরের বাসিন্দা রনি’র কোনো আর্থিক লেনদেন মুখ্য উদ্দেশ্য নয়, স্বেচ্ছায় কাজ করেন তিনি।
এভাবে কাজ করে রনি হয়ে উঠেছেন সাইবার অপরাধের বিরুদ্ধে এক ‘ছায়াযোদ্ধা’। আইডি বা পেইজ রিকভার করা থেকে শুরু করে ফেক আইডি শনাক্ত, রিপোর্টে বন্ধ হওয়া পেইজ ফেরত আনা কিংবা প্রতারণামূলক লিংক শনাক্ত সবই তিনি করেন দক্ষভাবে, বিনা পারিশ্রমিকে।
সম্প্রতি তিনি বড় আলোচনায় আসেন জকিগঞ্জ আই টিভির পেইজ (যার অনুসারী সাড়ে ৮ লাখের বেশি) হ্যাকড হওয়ার পর তা উদ্ধার করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রনি বলেন, “প্রতিদিনই কেউ না কেউ ইনবক্সে আইডি বা পেইজ হারানোর জন্য সাহায্য চান। আমি চেষ্টা করি পাশে দাঁড়াতে। অনেক সময় ভুলে বা অসচেতনতায় মানুষ বিপদে পড়ে যান, বিশেষ করে মেয়েরা বেশি ঝুঁকিতে থাকেন। তাই সচেতনতা গড়ার দিকেও গুরুত্ব দেই।”
তিনি জানান, ভবিষ্যতে দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চান। তবে তার চাওয়া একটাই “মানুষ যেন অনলাইনে নিরাপদ থাকতে পারে, ভুল থেকে যেন শিক্ষা নেয়।”
স্থানীয় মানুষজন রনির এই স্বেচ্ছাসেবী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, রনির মতো তরুণদের জন্য সরকারি প্রশিক্ষণ ও সহযোগিতা থাকলে দেশের সাইবার নিরাপত্তা আরও মজবুত করা সম্ভব।
অনেকে বলছেন, “রনি একা হয়তো পুরো সমস্যার সমাধান দিতে পারবেন না, কিন্তু এমন তরুণদের একত্র করে ‘লোকাল সাইবার রেসপন্স টিম’ গড়ে তুললে ডিজিটাল দুনিয়া হবে অনেক বেশি নিরাপদ।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট