1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রমজানে তাকওয়ার শিক্ষা অনুসরণ করেই দূর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব–মাও: মুখলিছুর রহমান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, ‘আল্লাহর বান্দারা যাতে তাকওয়ার গুণে গুণান্বিত হয়, সেজন্যই রমজানের রোজা ফরজ করা হয়েছে। যে গুণটি অর্জনের মধ্য দিয়ে একটি সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতি-অনাচার মুক্ত করা সম্ভব। বস্তুত আজ আমাদের সমাজপতিদের মধ্যে এই একটি মাত্র গুণের অভাবে দেশটা আজ দূর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হতে পারছেনা।’ তিনি কুরআন নাজিলের মাসে আল কুরআনের শাসন ব্যবস্থা প্রবর্তনের আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন,’ এটি হচ্ছে প্রত্যেক মুসলমানের ওপর অপরিহার্য কর্তব্য। রাসূল (সা.) ও খোলাফায়ে রাশেদীন সেই শাসন ব্যবস্থার তরে জীবনকে উৎসর্গ করে গেছেন। উম্মাহর অনুসরণীয় ওলামায়ে কেরাম এ কাজকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ ফরীজা হিসেবে পালন করে গেছেন।’
তিনি শনিবার (২৩ এপ্রিল) বিকেলে খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেছেন।
জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবদুল গণী ও বিএনপি নেতা হাসান আহমদ।
মাহফিলে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি মোহাম্মদ আবদুল কাইয়ূম, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সহ সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার ও সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা খায়রুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ ও নানা শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট