1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা

৬নং সুলতানপুর ইউপি নির্বাচন : হাইকোর্টের আপীল বিভাগেও নতুন নির্বাচনের আদেশ বহাল

সানজিদা লিপা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর বিতর্কিত নির্বাচন হাইকোর্টের আপীল বিভাগেও বাতিল ও পূনরায় নির্বাচনের আদেশ বহাল রয়েছে।
জানা যায়, ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ আব্দুল খালিক তাপাদারের দায়েরী রীট পিটিশন নং১০২৩/২০২২ এ প্রদত্ত্ব বিগত ৩১ জানুয়ারী-২০২২ খ্রিস্টাব্দ তারিখের আদেশের বিরুদ্ধে বিতর্কিত ও সম্প্রতি বাতিলকৃত উক্ত নির্বাচনের এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল নং ৮৮৫/২০২২ দায়ের করে হাইকোর্টের উক্ত আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে এক আবেদন করেন।
সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ মার্চ) এই আবেদনের উপর চেম্বার জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন বিজ্ঞ আইনজীবী আমিনুল ইসলাম এবং প্রতিপক্ষ রীটকারীর পক্ষে শুনানি করেন বিজ্ঞ আইনজীবী ইকবাল কবির ও দিদার আলম কল্লোল। শুনানি শেষে বিজ্ঞ আদালত ‘নো ওর্ডার’ আদেশ দেন। ফলে হাইকোর্টের পুনরায় নির্বাচনের আদেশটি স্থগিত না হয়ে বহাল থেকে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট