1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

ঈদের কেনাকাটা করা হলো না গৃহবধু শারমিন আক্তার রিমার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

নিজের এবং নিজের সন্তানের জন্য পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা করতে যাচ্ছিলেন প্রবাসীর স্ত্রী গৃহবধু শারমিন আক্তার রিমা (২৮)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে ঈদ বাজার না করেই লাশ হয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে ফিরতে হয়েছে! নিজের ১৬ মাস বয়সী একমাত্র ছেলে জারিফ বিন হামিদ-এর হাতে তুলে দেওয়া হলো না ঈদের পোশাক। এর আগেই সে যাত্রীবাহী লেগুনা গাড়ি থেকে সটকে পড়ে প্রাণ হারিয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম থেকে কালিগঞ্জ বাজারে ঈদের কেনাকাটায় যাওয়ার পথে কালিগঞ্জ বাজারের পশ্চিমে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধু শারমিন আক্তার রিমা ছাড়া আর কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নিহত শারমিন আক্তার রিমা জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী মোহাম্মদ আব্দুল হামিদ-এর স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়ন-এর আটগ্রাম নালুহাটি গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধু শারমিন আক্তার রিমা বাবার বাড়ি থেকে ঈদের কেনাকাটা করার জন্য নিজের মাকে নিয়ে স্থানীয় কালিগঞ্জ বাজারে যাচ্ছিলেন। তাকে বহনকারী যাত্রীবাহী লেগুনা গাড়িটি কালিগঞ্জ বাজারে পশ্চিমে যাওয়া মাত্র গাড়িটি লাফালাফি শুরু করলে সে প্রাণ ভয়ে আত্মরক্ষার্থে নীচে লাফ দেয়। এতে সে তার মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে হেতিমগঞ্জ এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় পুরো জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান বলেন, ঘাতক লেগুনা আটক করে জকিগঞ্জ থানায় নেয়া হয়েছে। নিহত গৃহবধুর স্বামী ও বাবার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ বিনা ময়নাতদন্তে দাফনের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট