1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও

জকিগঞ্জের শাহগলীতে গুচ্ছ গ্রামের নির্মাণকাজে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মোঃ এখলাছুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের অন্তর্গত শাহগলী গুচ্ছ গ্রামের নির্মাণকাজে হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন ৬ মাসের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) হাইকোর্ট থেকে প্রদত্ত্ব প্রত্যায়িত অবিকল প্রতিলিপিতে দেখা যায় বিচারপতি একেএম শহীদুল হক গত ৭ সেপ্টেম্বর এ আদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলার শাহগলী বাজার সংলগ্ন সুরমা নদীর তীরে স্থাপিত গুচ্ছ গ্রামের জায়গার মালিকানা নিয়ে সরকার ও জনৈক আজির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজির উদ্দিন নির্মাণাধীন গুচ্ছ গ্রামের জায়গা তার দাবী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন থেকে বলে আসলেও কর্তৃপক্ষ তার কোন কথা আমলে নেননি। উপায়ন্তর হয়ে আজির উদ্দিন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করে এডভোকেট হাবিবুর রহমানের মাধ্যমে হাইকোর্টে জায়গার উপর একটি নিষেধাজ্ঞার আবেদন করেন।
সেই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্টের মহামান্য বিচারপতি একেএম শহীদুল হক নির্মাণাধীন গুচ্ছ গ্রামের উপর ৬মাসের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট