1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ

জকিগঞ্জের শেরুলবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন বিএনপি সভাপতি শফিকুর রহমান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের শেরুলবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান।
এ উপলক্ষে শনিবার (২৩ আগস্ট) সকাল ১১ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফারুক আহমদের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরুলবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হোসন আহমদ, সাবেক সদস্য শেখ মাহতাব উদ্দিন ও মস্তাক আহমদ প্রমূখ।
সভায় মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকার প্রদত্ত এক লক্ষ টাকার বৃত্তি বিতরণ করা হয়। পরে সকলের উপস্থিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদ্যালয় ও কলেজ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট