1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও

জকিগঞ্জের সোনাসার বাজারে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান চায় জকিগঞ্জ থানা পুলিশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩

প্রায় এক সপ্তাহ আগের ঘটনা। জকিগঞ্জ থানার সোনাসার এলাকায় কেঁদে কেঁদে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক শিশু। বয়স আনুমানিক ১১ বছর। পার্শ্ববর্তী হাসিতলা গ্রামের আব্দুল মুকিত (৫০) ছেলেটিকে পেয়ে স্থানীয় সোনাসার বাজার কমিটিকে বলে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। গত সাপ্তাহ থেকে শিশু ছেলেটির পরিবারকে খোঁজে না পেয়ে সোমবার বিকাল ৫ ঘটিকার দিকে শিশুটিকে নিয়ে জকিগঞ্জ থানায় হাজির হন এবং বিস্তারিত বর্ণনা দেন। এরপর মানবিক দিক বিবেচনা করে জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন শিশুটিকে থানা হেফাজতে রেখে শিশুটির পরিবারের সন্ধান করতে তৎপর হয়ে উঠেন।
ওসি মোঃ মোশাররফ হোসেন জকিগঞ্জ সংবাদকে জানান, ছেলেটির সাথে আমি নিজে কথা বলে বুঝতে পারি ছেলেটি অনেকটা প্রতিবন্ধী। সে কারণে তার কথাগুলো ও যথেষ্ট অস্পষ্ট। তারপরও দীর্ঘক্ষণ কথা বলার পরে বুঝতে পারি তার নাম খোকন। বয়স অনুমান ১১ বছর। পিতা-নজুম ওরফে নজরুল। মাতা-বেগম, গ্রাম-শিমুলবাগ, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।
ওসি জানান, মানবিক দিক বিবেচনা করে স্থানীয় থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতার মাধ্যমে তার সঠিক ঠিকানা সংগ্রহ করে ছেলেটিকে তার মা-বাবার নিকট হস্তান্তরের চেষ্টা অব্যাহত আছে।
তিনি আশাবাদী খুব শীঘ্রই ছেলেটির পরিবারের সন্ধান বের করতে সক্ষম হবেন।
তিনি ‘প্রতিবন্ধী’ এই কিশোরের পরিবারের সন্ধান চেয়েছেন। কেউ শিশুটির সঠিক সন্ধান জানলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)’র ০১৩২০-১১৮০২১ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট