1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জের ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আফতাব আহমদ নির্বাচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আফতাব আহমদ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ১শ ৩৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম চেয়ারম্যান প্রার্থী বিএনপি ঘরানার মোঃ হাসান আহমদ চশমা প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ২ হাজার ৯শ ৭৮টি ভোট। এছাড়া জামায়াত ঘরানার সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ১ হাজার ২শ ৩২টি ভোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত মোঃ জামিল আহমদ (আসুক) খেজুর গাছ প্রতীকে নির্বাচন করে পেয়েছেন ৩শ ৩টি ভোট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুর রহমান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ১শ ২৫টি ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছালেহ আহমদ হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ২৭ ভোট।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৯শ ২৫ জন। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ৮ হাজার ৩শ ৩৫টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ৭ হাজার ৮শ ২টি ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ৫শ ৩৩টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট