1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও

জকিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জকিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জকিগঞ্জ সার্কেল অফিস, জকিগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,জকিগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বুধবার সকাল ১০ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে ও কবি এমএ ফাত্তাহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা, জকিগঞ্জ থানা’র ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমএজি বাবর, জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দীন সুহেল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) বেলাল আহমদ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু।
আলোচনা সভায় বক্তারা মহান ২১ শে ফেব্রুয়ারীতে আত্মদান কারী সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সর্বক্ষেত্রে শুদ্ধ ভাষা চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
বাদ জোহর জকিগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরে ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট