1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জে বাস চাঁপায় বৃদ্ধের মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জে বাস চাঁপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি শনিবার বিকাল আনুমানিক ৬ টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের পলাশপুর এলাকায় ঘটেছে। নিহত বৃদ্ধ পলাশপুর গ্রামের মৃত সইদ আলীর ছেলে হারিছ আলী (৭০)। তাঁর ৫ ছেলে ২ মেয়ে রয়েছেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধ হারিছ আলী স্থানীয় রতনগঞ্জ বাজার থেকে একটি দশসিটা গাড়ি থেকে নামার সাথে সাথে বেপরোয়া গতির একটি বাসগাড়ি তাকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে ফেলে। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়ি আটক করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং বাসগাড়ি হেফাজতে নেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট