1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার

জকিগঞ্জে শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা পেলেন কাউন্সিলর জোসনা খানম

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা পেয়েছেন জকিগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর জোসনা খানম। বৃহস্পতিবার মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সারাদেশ ব্যাপী জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমে সমাজ উন্নয়নে অবদানের জন্য তাকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
জকিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা ও জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার প্রমূখ।
উল্লেখ্য যে, জোসনা খানম জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত হাইদ্রাবন্দ গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দুই যুগের অধিক সময় থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জকিগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দু’বার কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া তিনি জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জকিগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট