1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও ছেলে!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

সিলেট-জকিগঞ্জ সড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের পরচক বটরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকার শেরপুর গ্রামের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে সাইফুর রহমান সাইফ (৮)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছার পর অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শিশু শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে দুর্ঘটনার পরই মাইক্রোবাসটি নিয়ে এর চালক পালিয়ে যান। তাকে আটক করতে পুলিশ কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট