1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম স্থবির! সমাধানের চেষ্টা চলছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে। এ ছাড়া ফেসবুকের মালিকানাধীন অন্যান্য অ্যাপ ব্যবহার করতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।
বিভ্রাট নিয়ে ফেসবুক এক বিবৃতিতে জানায়, ‘কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপগুলোতে প্রবেশ করতে পারছেন না বলে জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব সব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় রাত ১০টা) ফেসবুকের মালিকানাধীন সব অ্যাপ স্থবির হয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সমস্যা চলছে।
বিভ্রাটের কারণে ফেসবুকে প্রবেশ করতে চাইলে এরর দেখাচ্ছে। কোনও কোনও ব্যবহারকারী ‘ব্রাউজার কানেক্ট করা যায়নি’ বার্তা পাচ্ছেন। অন্যদিকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে। তবে নতুন কোনও কনটেন্ট আসছে না। এ ছাড়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কোনও মেসেজও আদান-প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এটা ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের বিভ্রাট, যা গত কয়েক বছরে দেখা যায়নি। এখন পর্যন্ত জানা যায়নি বিভ্রাটের কারণ।
বাংলাদেশ আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট থেকে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন। বিশ্বব্যাপী ফেসবুক কখনও ডাউন হতে দেখিনি। তিনি জানান, এটি একটি বিরল ঘটনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট